শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কুয়াকাটার বিকল্প সড়ক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কুয়াকাটার বিকল্প সড়ক

সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা যাওয়ার বিকল্প সড়ক। এতে দুর্ভোগ পোহাচ্ছে পর্যটকসহ কলাপড়ার ৬টি ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষ।

পটুয়াখালীর কলাপাড়া থেকে বালিয়াতলী হয়ে কুয়াকাটায় যাতায়াতের বিকল্প সড়কের দৈর্ঘ্য ৩৩ কিলোমিটার। প্রতিদিন এই পথ ব্যবহার করেন হাজারো পর্যটক। এছাড়া লালুয়া, বালিয়াতলী, ডালবুগঞ্জ, মিঠাগঞ্জ, ধুলাসার ও লতাচাপলী ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষের চলাচলের পথ এটি। সংস্কারের অভাবে বড় বালিয়াতলী থেকে আলীপুর বাজার পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কে খানাখন্দ তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন পর্যটকসহ স্থানীয়রা।

সড়কের বেশিরভাগ অংশ দেবে গেছে, উঠে গেছে কার্পেটিং। উপায় না থাকায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সম্প্রতি কুয়াকাটা সমুদ্র সৈকতে যাতায়াতের বিকল্প এই সড়কের ১১ কিলোমিটার অংশ সংস্কারের কাজ শুরু হয়েছে।

দুর্ভোগ লাঘবে পুরো সড়ক দ্রুত সংস্কারের দাবি, কলাপাড়া উপজেলার ৬ ইউনিয়নে মানুষের।