দীপ্ত নিউজ
ক্রিকেট

চলছে অস্ট্রেলিয়া-ভারত লড়াই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চলছে অস্ট্রেলিয়া-ভারত লড়াই

বিশ্বকাপের পঞ্চম ম্যাচে দুপুর ২.৩০মিনিটে অস্ট্রেলিয়া বিপক্ষে মাঠে নেমেছে ভারত। চেন্নাইয়ের ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে ভারত।

রবিবার (৮ অক্টোবর) মূল ম্যাচের আগে দুপুর ২টায় চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে টসের জন্য মুখোমুখি হন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও ভারতের রোহিত শর্মা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স।

শুরুতেই ভুমরার বলে আউট হয়ে সাজঘরে ফিরে যায় অস্ট্রেলিয়ার অপেনার মার্শ। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬ রান।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরুন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।