রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া সভা-সমাবেশ নিষিদ্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সকল ধরনের সভাসমাবেশ করতে নিষেধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের আদেশক্রমে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সকল ধরনের সমাবেশ, মানববন্ধন, মিছিলমিটিংসহ যে কোনো কর্মসূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে আয়োজন না করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More