শিরোনাম
‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ নামফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার, উদ্বোধন না করে ভেঙে ফেলার নির্দেশ দেশে প্রজনন হার সবচেয়ে বেশি ভোলায়, সবচেয়ে কম বাগেরহাটে: জরিপ
দীপ্ত নিউজ
পরিবেশ

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে : এনডিআরসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে : এনডিআরসিসি
সাতক্ষীরার ১৪৬৮ টি বাড়ি-ঘর বিধ্বস্ত

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের উপকূলীয় সাত জেলায় মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে খুলনা, সাতক্ষীরা ও চট্টগ্রামে ১ জন করে, বরিশালে ৩ জন, পটুয়াখালীতে ৩ জন, পিরোজপুরে ৪ জন, ভোলায় ৩ জন রয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো–অর্ডিনেশন (এনডিআরসিসি) আজ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় জেলাসমূহের ক্ষয়ক্ষতির বিষয়ে দেওয়া তথ্যে এ কথা জানায়।

এতে আরো জানানো হয়, রেমালের আঘাতে দেশের ১৯ টি জেলায় দূর্গত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৯৯ হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে ১১ লাখ এবং পিরোজপুরে ৯ লাখ মানুষ।

এছাড়াও রেমালের আঘাতে ৪০ হাজার ৩৩৮টি ঘর–বাড়ী সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ১ লাখ ৩৩ হাজার ৫২৮টি ঘর–বাড়ী।

রেমালের আঘাতে ক্ষতিগ্রস্থ ১৯ টি জেলার মধ্যে রয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, যশোর ও শরীয়তপুর।

জেলাগুলোর মধ্যে খুলনার ১০, সাতক্ষীরার ৭, বাগেরহাটের ৯, ঝালকাঠির ৪, বরিশালের ১০, পটুয়াখালীর ৮, পিরোজপুরের ৭, বরগুনার ৬, ভোলার ৭, ফেনীর ১, কক্সবাজারের ৯, চট্টগ্রামের ১৫, নোয়াখালীর ৫, লক্ষীপুরের ৫, নড়াইলের ১, গোপালগঞ্জের ৫, যশোরের ৪ এবং শরীয়তপুরের ৬টি উপজেলাসহ মোট ১১৯টি উপজেলা ক্ষতিগ্রস্থ হয়েছে।

আল / দীপ্ত সংবাদ