মঙ্গলবার, মে ১২, ২০২৬
মঙ্গলবার, মে ১২, ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টায় ফতুল্লার শিবু মার্কেটের পাশে কুতুবপুর রাখিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মোহাম্মদ আলী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)

আব্দুল কাদের পেশায় অটোরিকশা চালক এবং ছেলেদের নিয়ে তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। 

প্রতিবেশী মো. ফারুক জানান, একতলা ভবনটিতে ভাড়া থাকেন আব্দুল কাদেরের পরিবার। সকালে তাদের বাসায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ জেগে ওঠে। সবাই দৌড়ে গিয়ে দেখেন, ওই বাড়িটির দরজা, জানলা ভেঙে পড়েছে। ঘরের ভেতর থেকে দগ্ধ অবস্থায় একে একে বের হচ্ছেন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, বাসার লিকেজ হয়ে জমে থাকা গ্যাস থেকে অথবা ফ্রিজের কম্প্রেসার থেকে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে এটি কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগ আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, চারজনই হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে আব্দুল কাদেরের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৫৭ শতাংশ দগ্ধ হয়েছে। অন্যদিকে মোহাম্মদ আলীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।মেহেদী ও রাকিবের শ্বাসনালীও দগ্ধ হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More