শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
বিনোদন

গানে গানে ভোটারদের মোহিত করছেন মমতাজ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
গানে গানে ভোটারদের মোহিত করছেন মমতাজ

নির্বাচনী প্রচারণায় গানে গানে ভোটারদের মোহিত করছেন মানিকগঞ্জ–২ আসনের নৌকার প্রার্থী মমতাজ বেগম।

প্রচারে বের হলে তাকে দেখতে ও সেলফি তুলতে ভিড় করছে সর্বস্তরের মানুষ। ফলে গণসংযোগ মুহূর্তেই পরিণত হয় পথসভায়।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ গ্রামের বাউল কমপ্লেক্স প্রতিদিনই আ.লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের আনাগোনায় মুখরিত থাকছে। এখানে থাকেন মানিকগঞ্জ–২ এর নৌকার কান্ডারি শিল্পী মমতাজ বেগম।

প্রচারে বের হওয়ার আগে কর্মী সমর্থকদের সাথে আলোচনার পাশাপাশি কথা বলেন ভোটারদের সঙ্গে। নৌকায় সমর্থন চেয়ে কখনও পায়ে হেঁটে, আবার কখনও গাড়ি থেকে হাত নাড়িয়ে গণসংযোগ করছেন মমতাজ বেগম। ভোটারদের আবদার রাখতে সভা সমাবেশে তাকে গানও গাইতে হয়।

মমতাজ বেগমকে এক নজর দেখতে ছুটে আসেন সর্বস্তরের মানুষ। তোলেন সেলফি। ফলে পথসভা মুহূর্তেই পরিণত হয় জনসভায়।

সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ–২ আসন। মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।