শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিক নেতা শহিদুল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সভা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
গার্মেন্টস শ্রমিক নেতা শহিদুল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সভা করেছে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি। 

শুক্রবার (০৭ জুলাই) সকালে গাজীপুরের জয়দেবপুরে বিএনপির কার্যালয়ের সামনে গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আক্তারুজ্জামান বাবুল এর সভাপতিত্বে গাজীপুর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ আলহাজ্ব উদ্দিন ও গাজীপুর মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মোঃ আব্দুল মোমেনের সঞ্চালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন ও দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম।

বক্তারা গত ২৫শে জুন  শ্রমিক নেতা শহিদুল হত্যাকান্ডের সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 
মো. জাহাঙ্গীর আলম/ শায়লা/ দীপ্ত সংবাদ 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More