শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের নামপরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

শুক্রবার ভোরে তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় আসে। পথে তারা এক ব্যক্তির কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করেন। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। এসময় ছিনতাইকারীদের একজন পালিয়ে গেলেও অন্য দুজন ছিনতাইকারী স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হন। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল শেষে নিহতদের মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন সাদুল্যাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নামপরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আতোয়ার রানা

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More