গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন নিচ্ছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে গাইবান্ধা–সাদুল্ল্যাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্ল স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে অটোরিকশা চালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ন চন্দ্রের ছেলে অটোরিকশার যাত্রী গৌতম চন্দ্র (৬০)।
স্থানীয়রা জানায়, দুপুরে দিকে সাদুল্লাপুর উপজেলা শহর থেকে একটি কাভার্ডভ্যান গাইবান্ধার শহরে দিকে যাচ্ছিল। সাদুল্ল্যাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছে। এরই মধ্যে একটি সিএনজিকে সাইট দিতে গিয়ে অপর একটি অটোরিকশাকে কাভার্ডভ্যানটি চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও চার যাত্রী আহত হন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আতোয়ার রহমান/এজে/দীপ্ত সংবাদ