শিরোনাম
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর ভিডিও প্রকাশ ও ‘র’ সম্পৃক্ততা নিয়ে যা বলেছিলেন তাহসিফ সাফের টিকিট বিক্রি শুরু আজ, যেভাবে কিনবেন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনভোটগ্রহণ চলছে, বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত ২৪ ঘণ্টা না হতেই বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? গাজার শিশুদের চিকিৎসায় হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

খুলে পড়লো চলন্ত ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল ৩ এসএসসি পরীক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খুলে পড়লো চলন্ত ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল ৩ এসএসসি পরীক্ষার্থী

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কয়েক মিনিট আগে চলন্ত ফ্যান খুলে পড়ে শিক্ষার্থীদের ওপরে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পায় পরীক্ষার্থীরা।

রোববার (৭ মে) সকাল পৌনে ১০টায় এসএসসি সমমান দাখিলের সাধারণ গণিত পরীক্ষায় শহরের হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম.এ মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত তিন শিক্ষার্থী সদরের চিলগাছা দাখিল মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব ও আলোকদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদরাসার অধ্যক্ষ মো. দুলাল হোসেন বলেন, পরীক্ষা শুরু হবার প্রায় ২০ মিনিট আগে শ্রেণিকক্ষের একটা ফ্যান চলতে চলতে হঠাৎ খুলে পড়ে। এতে তিন পরীক্ষার্থী আহত হন। ফ্যানটি পড়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এসে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তারা পরীক্ষা দেয়।

সিভিল সার্জনের মেডিকেল টিমের কেন্দ্রে দায়িত্বে থাকা উপ–সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস.এম মনিরুজ্জামান বলেন, তিনজন শিক্ষার্থীর মধ্যে একজনের ডান হাতে, একজনের গালে ও আরেকজনের মাথায় একটু হালকা লেগেছে। তবে কেওই গুরুতর না। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই পরীক্ষা দিয়েছেন। 

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ জানান, বিষয়টি আমাকে এখনো অবগত করা হয়নি। আমি এখনই এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। 

 

এমি/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।