
খালেদা জিয়ার স্টাইল ও পোশাক অনুকরণ, ছবি তুলতে জনতার ভিড়

পটুয়াখালী জেলর মহিপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্টাইল ও পোশাক অনুকরণ করে সাজেন মুবতাহা ভদ্র। তার সঙ্গে ছবি ও সেলফি তুলতে ভিড় করেন উৎসুক জনতা।
বুধবার (২২ অক্টোবর) বিকালে মহিপুর থানা বিএনপি উদ্যোগে ১নং ওয়ার্ডের ভদ্রবাড়ি মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপি এক কর্মী সভায় এ ঘটনা ঘটে।
কিশোরী মুনতাহা ভদ্র মহিপুর ইউনিয়ন যুবদল নেতা মোজাম্মেল ভদ্রের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার স্টাইল ও পোশাক অনুকরণ করে সাজেন মুবতাহা। তার সাজসজ্জা ও উপস্থিতি দেখে মুহূর্তেই চারপাশে কৌতূহল ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ তার সঙ্গে ছবি, সেলফি ও ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়েন।
কিশোরী মুনতাহা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপর চেয়ারপার্সন আপোশহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার প্রিয় নেত্রী। তার মতো সাজতে পেরে খুব ভালো লাগছে।’
এ সময় সভায় উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপি সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক সজিব হাওলাদার, যুবদল সভাপতি মনির মুসুল্লী, সাধারণ সম্পাদক আলম সন্যমত, সিনিয়র সহ–সভাপতি রিপন মুসুল্লীসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।