ইরানি ছোড়া ক্ষেপণাস্ত্র ঘিরে মধ্যপ্রাচ্য নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। সংযুক্ত আরব আমিরাত ও কাতার– মধ্যপ্রাচ্যের দুই দেশই দাবি করেছে, তাদের আকাশসীমায় ধেয়ে আসা একাধিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। তবে এ ঘটনায় রাজধানী আবুধাবিতেতে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি এশীয় বংশোদ্ভূত।
এক বিবৃতিতে আমিরাত সরকার জানিয়েছে, ‘এই হামলা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের জঘন্য লঙ্ঘন। এই উত্তেজনার জবাব দেয়ার পূর্ণ অধিকার সংযুক্ত আরব আমিরাতের রয়েছে।‘
অন্যদিকে, কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ভূখণ্ড লক্ষ্য করে চালানো একাধিক হামলা সফলভাবে নস্যাৎ করা হয়েছে। পূর্বনির্ধারিত নিরাপত্তা পরিকল্পনা অনুসারে হুমকি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং সব ক্ষেপণাস্ত্র কাতার আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও প্রতিরোধ আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।
এসএ