দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

স্নিগ্ধ ও শান্ত পরিবেশের জন্য বিখ্যাত কোলভা বিচ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
স্নিগ্ধ ও শান্ত পরিবেশের জন্য বিখ্যাত কোলভা বিচ
কোলভা বিচ।

ভারতের পশ্চিম উপকূল ও পর্যটন নগরী গোয়া রাজ্যে দক্ষিণ অংশে অবস্থিত কোলভা সৈকত। যা পর্যটকদের জন্য চমৎকার অবকাশ কেন্দ্র।

প্রশাসনিকভাবে কোলভা সৈকত দক্ষিণ গোয়া জেলার সালসেট তালুকের কোলভা গ্রামে পড়েছে, যা বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র মারগাও থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে।

কোলভা সৈকত প্রায় ২ দশমিক ৪ কিলোমিটার লম্বা এবং এটি কোঙ্কন উপকূলের একটি অংশ। ধবধবে সাদা বালি, পাম গাছে ঘেরা রৌদ্রস্নাত সৈকত।

সৈকতে ঘুরতে আসা এক নারী পর্যটক বলেন, এ নিয়ে দ্বিতীয়বার আসলাম। যদিও এখানে বেশ গরম কিন্তু সমুদ্রের কাছে আসলে খারাপ লাগে না।

পর্যটক অনিমেষ বলেন, কোলভা সংস্কৃতি, খাবার, বাজারস এবং ইন্দো–পর্তুগিজ স্থাপত্যের জন্য সুপরিচিত। সমুদ্র পছন্দ করি তাই অনেক স্থানে ঘুরেছি। কলোভা বিচে পরিবেশ বেশ শান্ত। এখানে যেকোনো সময় আসা যায়।

কোলভা সৈকতে গড়ে উঠেছে বেশ ভালোমানের খাবারের রেস্টুরেন্ট। ফলে পর্যটন খাত উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। তাছাড়া বিচের বাইরে গড়ে উঠেছে বেশ ভালোমানের বিপনিবিতান।

ব্যবসায়ী সুব্রত বলেন, দিনের বেশিভাগ সময় অলস কাটানো হয় আমাদের। তারপরও একবারে খারাপ না। মর্চ মাস থেকে ব্যবসায় ভাটা পরেছে। এটা চলবে সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আবার ব্যস্ততা বাড়বে।

সৈকতে হাঁটার সময়, চোখে পড়ে অদ্ভুত সব কুঁড়েঘর এবং হোটেল। পর্যটকরা কোলভা বিচে সূর্যাস্ত দেখার এবং সন্ধ্যায় উপকূলরেখা ধরে হাঁটার জন্য মুখিয়ে থাকেন।

 

মোহাম্মদ হাসিব/এসএ