বিশ্বকাপের শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১–০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি আসে ৭০ মিনিটে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাতে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্স আধিপত্য দেখালেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত।
এই জয়ের মাধ্যমে শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স। তবে শেষ ষোলোর প্রথম ম্যাচে কানাডার বিদায় নিশ্চিতের পর কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ নির্ধারণের অপেক্ষায় ছিল মরক্কো। সেই লড়াই শেষে ফ্রান্সকে কোয়ার্টারে পেল অ্যাটলাস লায়নরা।
আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।