বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 24H Window
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন ‘এক্স’ সংকেত দেখিয়েছিলেন মিশরের কোচ, এর অর্থ কী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আর্জেন্টিনা ও মিসরের ম্যাচে রেফারিং নিয়ে বিতর্কের মধ্যেই নতুন আলোচনার জন্ম দিয়েছে মিসরের প্রধান কোচ হোসাম হাসানের একটি অঙ্গভঙ্গি। ম্যাচ চলাকালে দুই হাত বুকের সামনে ক্রস করে ‘এক্স’ আকৃতির সংকেত দেখানোর পরপরই তাকে হলুদ কার্ড দেখান রেফারি। এরপর থেকেই সিদ্ধান্তটির কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।

ম্যাচের এক পর্যায়ে রেফারির কয়েকটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করছিল মিসরের ডাগআউট। সেই সময় হোসাম হাসান দুই হাত ক্রস করে মাথার ওপরে ‘এক্স’ আকৃতির সংকেত দেন। কিছুক্ষণ পরই তাকে সতর্ক করে হলুদ কার্ড দেখানো হয়।

ফিফার বর্ণবাদবিরোধী নির্দেশিকায় ‘এক্স’ সংকেতের বিশেষ তাৎপর্য রয়েছে। কোনো খেলোয়াড়, কোচ বা ম্যাচ কর্মকর্তা মাঠে সম্ভাব্য বর্ণবাদী আচরণের অভিযোগ জানাতে এই সংকেত ব্যবহার করতে পারেন।

এমন পরিস্থিতিতে রেফারি ঘটনাটি মূল্যায়ন করে খেলা সাময়িকভাবে বন্ধ রাখা, প্রয়োজন হলে স্থগিত করা বা চরম ক্ষেত্রে পরিত্যক্ত ঘোষণা করার ক্ষমতা রাখেন।

তবে ফিফার প্রকাশিত নির্দেশিকায় কেবল এই সংকেত প্রদর্শনের জন্য হলুদ কার্ড দেখানোর কোনো বিধানের উল্লেখ নেই। তাই হোসাম হাসানকে কেন সতর্ক করা হলো, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।

এখনও পরিষ্কার নয়, তিনি ঠিক কোন ঘটনার প্রতিবাদে এই সংকেত ব্যবহার করেছিলেন কিংবা রেফারি কী কারণে তাকে হলুদ কার্ড দেখিয়েছেন। এ বিষয়ে ফিফা বা ম্যাচ কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

রেফারিং নিয়ে ম্যাচপরবর্তী বিতর্কের মধ্যেই এই ঘটনাও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ফলে ম্যাচের বিভিন্ন সিদ্ধান্তের পাশাপাশি হোসাম হাসানকে দেখানো হলুদ কার্ড নিয়েও ফুটবল অঙ্গনে প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More