শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

কে পাচ্ছেন ফিফা বর্ষসেরার পুরস্কার, জানা যাবে সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কে পাচ্ছেন ফিফা বর্ষসেরার পুরস্কার, জানা যাবে সোমবার
ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন মেসি, এমবাপ্পে ও বেনজেমা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দেয়া হবে ফিফা বর্ষসেরার পুরস্কার। সংক্ষিপ্ত তালিকায় থাকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে কিংবা করিম বেনজেমার মধ্যে যেকোনো একজনের হাতে এই অ্যাওয়ার্ড উঠবে।

আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা উপহার দেয়া মেসিকেই এবারের পুরস্কারের দাবিদার মানা হচ্ছে। তবে কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা এমবাপ্পেও অনেকটাই এগিয়ে রয়েছেন। করিম বেনজেমা বিশ্বকাপে ইনজুরিতে না পড়লেও তিনিও পুরস্কার পাওয়ার দৌড়ে অন্য দুজনের কাতারে থাকতেন বলে অনেকের ধারনা।

গত দুই বছর ফিফা বর্ষসেরার এই পুরস্কার জেতেন পোলিশ তারকা রবার্ট লেওয়ান্ডোভস্কি। দুবারই মেসি সেরা তিনজনের মধ্যে ছিলেন। গত বছর আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দেয়ায় এবার এই পুরস্কার উঠতে পারে তার হাতে। সেরা খেলোয়াড় বাছাই করা হয় ফিফা সদস্যভুক্ত প্রতিটি দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়ক ও একজন করে ক্রীড়া সাংবাদিকের ভোটে। অনলাইনে সমর্থকরাও তাদের প্রিয় তারকাকে ভোট দিতে পারেন।

নারীদের বিভাগে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন অ্যালেক্সিয়া পুটেলাস, বিথ মিড ও অ্যালেক্স মরগান। কোচের ক্যাটাগরিতে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী লিওনেল স্ক্যালোনি, রিয়াল মাদ্রিদের কার্লো অ্যানচেলত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।