দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া ভেড়ামারায় তুষার মন্ডল জিম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ জুন) সকালের দিকে ভেড়ামারা প্রফেসর পাড়ার রুবেল অটো মালিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তুষার মন্ডল জিম (২৩) ভেড়ামারা উপজেলার ফজলু রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে ভেড়ামারা প্রফেসর পাড়ায় গোলাম মোস্তফা রুবেলের বাড়ির সিঁড়ির কাছে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে, তদন্ত শেষ হলে সব জানা যাবে।

 

এমি/দীপ্ত নিউজ