রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় আধিপত্য বিস্তারে যুবক খুন, আহত ১

Avatar photoAdib Jamal

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাসান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত হাসান দৌলতপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে।  পেশায় সে একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

বুধবার সন্ধ্যা ৭ টায় নগরীর গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয় শাহজাহান। তার বাড়ি নগরীর গোবিন্দপুর ডিসিরোড এলাকায়। উন্নত চিকিৎসার জন্য শাহাজাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, কুমিল্লা কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক দীনেশ চন্দ্র দাশ গুপ্ত।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা দীনেশ বলেন, স্থানীয় রাজীব খান গ্রুপ এবং মসু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ ঘটনায় মসু গ্রুপের হাসান ও শাহজাহানকে কুপিয়ে ফেলে যায় রাজীব গ্রুপ। এ সময় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিলে কর্তব্যরত  চিকিৎসক হাসানকে মৃত ঘোষনা করেন।

নিহত হাসানের স্ত্রী জুথি আক্তার বলেন, বছর খানেক আগে আমার বিয়ে হয়। আমাদের ২২ দিন  বয়সী একটি ছেলে আছে। আজ সন্ধ্যার  হাসান তার বন্ধু রাব্বীকে নিয়ে বের হয়। এ সময় মসিউসুর রহমান মসু ফোনে জানায় গোবিন্দপুরে সংঘর্ষ হয়েছে। এ সময় হাসান সেখানে গেলে প্রতিপক্ষ রাজিব গ্রুপের লোকজন হাসানকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায়।


হাসানের বন্ধু রাব্বী বলেন, আমরা সংঘর্ষের সময় সেখানে গেলে হাসানকে রাজিবগ্রুপের লোকজন কুপিয়ে হত্যা করে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More