শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কিশোরগঞ্জে বজ্রপাতে মিস্ত্রির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কিশোরগঞ্জে বজ্রপাতে মিস্ত্রির মৃত্যু
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে এক ফার্নিচার মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) ভোরে পৌরসভার চরপাড়া গ্রা‌মে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. তৌহিদ মিয়া (৩৫)।

মো. তৌ‌হিদ মিয়া চরপাড়া গ্রা‌মের মৃত শাহেদ আলীর ছেলে। ক‌রিমগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আরজু মিয়া বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এলাকাবাসীর বরাতে তিনি জানান, ভোরে তৌহিদ মিয়া তার বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তৌহিদ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ক‌রিমগঞ্জ উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এফএম/দীপ্ত সংবাদ