মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে কারখানায় আগুন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় অগ্নিকাণ্ডে পু‌ড়ে গে‌ছে বিপুল প‌রিমান মালামাল।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাতে কালিয়াকৈরে সাফওয়ান ফু‌য়েল লি‌মি‌টেড নামে একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে । আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহায়তা করে স্থানীয়রা।

কা‌লিয়া‌কৈর ফায়ার সা‌র্ভি‌সের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কা‌লিয়া‌কৈর ফায়ার সা‌ভির্স কর্মীরা আগুন নেভা‌নোর চেষ্টা ক‌রে। প‌রে জয়‌দেবপুর ফায়ার সা‌র্ভিসসহ ৬‌টি ইউনিট প্রায় ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্টেশন কর্মকর্তা আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়‌নি ।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More