দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (৩০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

তিনি বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক রাঙামাটি জেলার মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধের এই সিদ্ধান্ত ইতোমধ্যে সবাইকে অবহিত করা হয়েছে।

সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কাপ্তাই হ্রদে পর্যটকবাহীসহ বিভিন্ন নৌযান চলতে দেখা গেলেও প্রশাসন নিষেধাজ্ঞার পর নৌযানগুলো ঘাটে ফিরতে শুরু করে।

উল্লেখ্য, রাঙ্গামাটি জেলা কাপ্তাই হ্রদ ও পাহাড়বেষ্টিত হওয়ায় এই এলাকার প্রায় ৫০ হাজারের বেশি মানুষ পাহাড়ের পাদদেশে বসবাস করে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।