কাঠপেন্সিল তরুণ লেখক সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কাঠপেন্সিল সাহিত্য সংসদ এর আয়োজনে তরুণ লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে দিনব্যাপী তিনটি অধিবেশনে সারাদেশ থেকে দুই শতাধিক তরুণ লেখক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কবি আল মুজাহিদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক কবি আবদুল হাই শিকদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান লেখক ও গবেষক মোহাম্মদ আবদুল মান্নান।

‘জুলাই গণ–অভ্যুত্থানে কবি–সাহিত্যিক–শিল্পীদের ভূমিকা’ শিরোনামে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন। সেমিনার পর্বে বক্তব্য রাখেন কবি ও চিন্তক মুসা আল হাফিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কামরুল হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব কবি হুসাইন আলমগীর, বাচিক শিল্পী ও সংগঠক মাহবুব মুকুল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ও সম্পাদক সীমান্ত আকরাম।

অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা পর্বে কবি ও কথাসাহিত্যিক সোলায়মান আহসান–এর সভাপতিত্বে আলোচনা রাখেন কবি জাকির আবু জাফর, শিশুসাহিত্যিক মনসুর আজিজ। অনুষ্ঠানে সাহিত্যে অবদানের জন্য ৪ জন তরুণ লেখককে ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার ২০২৫’ প্রদান করা হয়। কবিতায় হাসনাইন ইকবাল, কথাসাহিত্যে সাব্বির জাদিদ, শিশুসাহিত্যে জনি হোসেন কাব্য এবং প্রবন্ধে নবাব আব্দুর রহিম–কে এ পুরস্কার প্রদান করা হয়।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More