কর ফাঁকি মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কর ফাঁকির অভিযোগে করা এনবিআরের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত–১০ এর বিচারক রেজাউল করিম এ আদেশ দেন।

তারেক রহমানের আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ এ মামলাটিতে অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। তবে মামলার বাদীর আনা অভিযোগ কাল্পনিক ও সৃজনকৃত উল্লেখ করেন বিচারক। পরে এ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৮ জুলাই ঢাকার কর অঞ্চল–৬ এর উপ কর–কমিশনার সামিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে বলা তারেক রহমান ২০০২ সাল থেকে ২০০৬ সালের অর্থবছরে বিভিন্ন খাত থেকে এক কোটি সাত ৪৭ হাজার টাকা আয় করেন। তবে তিনি আয়কর বাবদ ২৬ লাখ ৮৬ হাজার টাকা কর ফাঁকি দেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More