দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

কমছেনা ডেঙ্গু রোগীর সংখ্যা, নতুন আক্রান্ত-৪৭

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কমছেনা ডেঙ্গু রোগীর সংখ্যা, নতুন আক্রান্ত-৪৭

পটুয়াখালীতে কমছেনা ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৭ জনের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে। নতুন আক্রান্তদের মধ্যে দুই শিশু সহ সব বয়সী নারী পুরুষ রয়েছে।

গত ছয়মাসে আক্রান্ত হয়েছেন ৫৯৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৪৫৯ জন। বর্তমানে সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩৫ জন রোগী।

আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংসে এখন পর্যন্ত কোন অভিযানে নামেনি জেলা প্রশাসন।

 

শায়লা/ দীপ্ত নিউজ