কক্সবাজার সমুদ্রে ভেসে গেলে বিশ্ববিদ্যালয় ৩ শিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (ছবি) কে এম সাদমান রহমান (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ জুলাই) হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্টে এ ঘটনা ঘটে। তিনজনই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এদের মধ্যে মারা যাওয়া শিক্ষার্থী সাবাব রহমান ঢাকার মিরপুর এলাকার কে এম আনিসুর রহমানের ছেলে। আর নিখোঁজ দুজন হলেন– বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২) এবং একই এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।

হিমছড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ (আইসি) সুমনাথ বসু বলেন, চার বন্ধু মিলে হিমছড়ি পয়েন্টে বেড়াতে আসেন। তিন বন্ধু এক সঙ্গে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যান। একজনের মরদেহ পাওয়া গেলেও দুজন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিস ও সি সেইফ লাইফ গার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More