কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে নিহত ৪

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কক্সবাজারের চকরিয়াতে জিপের সাথে বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারচট্টগ্রাম মহাসড়কের চকরিয়া খুটাখালী নয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়।

পুলিশ জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিলো। অন্যদিকে, ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল একটি জিপ। খুটাখালীর নয়াপাড়া এলাকায় পৌঁছানোর পর বাসের ধাক্কায় জিপটি দুমড়েমুচড়ে যায়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় শাহেদ, রফিক, জিয়াবুল ও জসিম নামের ৪ ব্যক্তির।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More