শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
খেলা

এমবাপ্পের লাল কার্ডের ম্যাচে রিয়ালের কষ্টার্জিত জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এমবাপ্পের লাল কার্ডের ম্যাচে রিয়ালের কষ্টার্জিত জয়

লা লিগায় শিরোপা জয়ের মিশনে পিছিয়ে থাকলেও বাদ পড়েনি রিয়াল মাদ্রিদের নাম। ট্রফি জিততে এখন লস ব্ল্যাঙ্কোসের জন্য প্রতিটি ম্যাচই যেন বাঁচা–মরার লড়াই।

রবিবার (১৩ এপ্রিল) রাতে আলাভেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচেও পয়েন্ট হারানোর শঙ্কায় ভুগছিল লস ব্ল্যাঙ্কোসরা। তবে ম্যাচের প্রথমার্ধে এদুয়ার্দো কামাভিঙ্গার কল্যাণে রক্ষা পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।

ম্যাচের ৩৮ মিনিটে লাল কার্ড দেখে কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকার মাঠত্যাগে অনেকটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে।

পরে অবশ্য আলাভেসের সানচেজও লাল কার্ড দেখলে বেশিক্ষণ ভুগতে হয়নি আনচেলত্তির শিষ্যদের। তবে নাটকীয়তায় ভরপুর ম্যাচটিতে শেষ পর্যন্ত ১–০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়ালই। কামাভিঙ্গার করা একমাত্র গোলটিই পার্থক্য গড়ে দিয়েছে।

এই জয়ে ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে রিয়াল। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে বার্সেলোনা। লিগে এখন দুই দলেরই বাকি আছে ৭ ম্যাচ করে।

ইএ/এজে‌/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।