দীপ্ত নিউজ
রাজধানী

এনটিভি’র নিউজ এডিটর সীমান্ত খোকন আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এনটিভি’র নিউজ এডিটর সীমান্ত খোকন আর নেই

বেসরকারি টেলিভিশন এনটিভি নিউজ এডিটর সীমান্ত খোকন মারা গেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর চামেলীবাগের নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমান্ত খোকন দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ দুপুর ২টার পর নিজ বাসায় মারা যান তিনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে তাঁর জানাজা হবে। পরে তার কর্মস্থল এনটিভিতে শ্রদ্ধা জানানো হবে। এরপর তাঁর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এনটিভির নিউজ এডিটর সীমান্ত খোকন জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।