শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

এদেশের ৭০ শতাংশ জনগণ প্রধানমন্ত্রীকে ভালবাসেন : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এদেশের ৭০ শতাংশ জনগণ প্রধানমন্ত্রীকে ভালবাসেন : স্বরাষ্ট্রমন্ত্রী

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, বিএনপি অনেক কিছু করার চেষ্টা করেছে। তারা বলছে ২৮ তারিখে শেখ হাসিনাকে নামিয়ে সরকার গঠন করব। সরকার পরিবর্তন করতে নির্বাচন লাগে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নাটোর সদর উপজেলা আ.লীগের আয়োজনে শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে সদর উপজেলা আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ তারেক নির্দেশ দেয় আর মূর্খের দল লাফালাফি করে। কোথায় গেলো ২৮ তারিখ? এদেশের মানুষ কখনো জঙ্গি সংগঠনকে প্রশ্রয় দেয়না’।

মন্ত্রী আরও বলেন, এদেশের ৭০ শতাংশ জনগণ প্রধানমন্ত্রীকে হৃদয় দিয়ে ভালবাসেন। তাকে আবার ভোট দেবার জন্য বসে আছেন। কোন বিদেশি ষড়যন্ত্র ও তাদের ভরসায় আ.লীগ চলেনা। সময় মতো নির্বাচন হবে।

সদর উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে সমাবেশে এমপি শামীম ওসমান, নাটোর সদর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম, নাটোর সদর ১ আসনের এমপি শহিদুল ইসলাম, নাটোর সদর৪ আসনের এমপি ডাঃ সিদ্দিকুর রহমানসহ নেতাকর্মিরা উপস্থিত ছিলেন ।

 

এসএ/দীপ্ত নিউজ