শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ৯ জুনের ট্রেন টিকিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ৯ জুনের ট্রেন টিকিট

ঈদুল আজহা ছুটি শেষে পুনরায় কর্মস্থলে ফিরবে লাখো মানুষ। তাদের যাত্রা সহজ করতে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হবে আগামী ৯ জুনের ট্রেন টিকিট।

শুক্রবার (৩০ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।

বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ যাত্রার কোনো টিকিট রিফান্ড করা যাবে না। প্রতিজন টিকিটপ্রত্যাশী সর্বচ্চো ৪টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। ত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

কোন তারিখে ট্রেনের কোন টিকিট–

# ৯ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ ৩০ মে,

# ১০ জুনের টিকিট বিক্রি হবে ৩১ মে,

# ১১ জুনের টিকিট ১ জুন,

# ১২ জুনের টিকিট ২ জুন,

# ১৩ জুনের টিকিট ৩ জুন,

# ১৪ জুনের টিকিট ৪ জুন, এবং

# ১৫ জুনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।