শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

ঈদুল আজহার দিন বন্ধ থাকবে মেট্রোরেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদুল আজহার দিন বন্ধ থাকবে মেট্রোরেল
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দিন মেট্রোরেল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এছাড়া মেট্রোরেলের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

সোমবার (২০ জুন) ডিএমটিসিএলের উপ–মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়ার সই করা নোটিশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, আগামী ২২ জুন থেকে পিক আওয়ার বিবেচনায় সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট পর পর মেট্রোরেলে ট্রেন ছেড়ে যাবে।

এছাড়া, অফ পিক আওয়ার সকাল ১১টা ১ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৫ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে। মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার।

এর আগে, পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চালু রাখা হয়েছিল। সেদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে। এছাড়া ঈদের ছুটির দিনগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পর পর চলাচল করে মেট্রোরেল।

 

আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।