
ঈদুল আজহা’র তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

বিশ্বের অন্যতম মুসলিম প্রধান দেশ হিসাবে পবিত্র ঈদুল আজহা‘র তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া।
মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটিতে জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হয়। কিন্তু আকাশের কোথাও চাঁদ দেখা যায় নি। সে হিসেবে মালয়েশিয়া আগামী ৭ জুন (শনিবার) ঈদুল আজহা উদযাপন করবে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মালয়েশিয়া‘র আকাশের কোথাও চাঁদের দেখা না মেলায় এ বছর জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে এবং ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে আগামী ৭ জুন (শনিবার) উদযাপিত হবে ঈদুল আজহা।
উল্লেখ্য, মালয়েশিয়ায় ঈদের চাঁদ দেখা না গেলেও প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া‘তে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বিশ্বের বৃহৎ মুসলিম দেশটিতে আগামী ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা পালিত হবে।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।