বুধবার, এপ্রিল ১, ২০২৬
বুধবার, এপ্রিল ১, ২০২৬

ঈদুল আজহা: সম্ভাব্য তারিখ প্রকাশ করল আমিরাত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইসলাম ধর্মের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

ইসলাম ধর্মের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। মুসলিমদের কাছে এটি ‘কোরবানি ঈদ’ নামেও পরিচিত। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ‘পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপন হতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ ।

জ্যোতি র্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে (বুধবার) আরব আমিরাতে পালিত হবে ঈদুল আজহা।

গালফ নিউজ প্রতিবেদনে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে আমিরাতে ২৭ মে (বুধবার) থেকে ২৯ মে (শুক্রবার) পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হলে আমিরাত বাসিন্দারা টানা ৬ দিনের এক দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।

প্রসঙ্গত, পবিত্র ঈদুল আজহা ইসলামি বর্ষপঞ্জির ১২তম তথা শেষ মাসে পালিত হয়। ‘ত্যাগের উৎসব’ হিসেবে পরিচিত এই দিনটি হজরত ইব্রাহিম (.) আল্লাহর আদেশে নিজ সন্তানকে কোরবানি দেয়ার প্রস্তুতির স্মরণে পালিত হয়। দিনটি নামাজ, দানসদকা এবং পরিবারপরিজনের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে উদযাপন করা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More