শুক্রবার, মে ২২, ২০২৬
শুক্রবার, মে ২২, ২০২৬

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পারব: সেতুমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জনগণ সচেতন থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পারব বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

জনগণ সচেতন থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পারব বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (২২ মে) দুপুরে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের সহযোগিতা চেক বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, আসন্ন কুরবানির ঈদে ঘরমুখো মানুষ ও কুরবানিযোগ্য পশু পরিবহন করা একটি বড় চ্যালেঞ্জ। এ সময় আমাদের অবকাঠামো ও পরিবহন নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। যে কারণে ঈদ যাতায়াতটি নির্বিঘ্নে ও আরামদায়ক করা কষ্টকর হয়ে যায়।

তিনি বলেন, আমি মনে করি সবার সহযোগিতা থাকলে, জনগণ সচেতন থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পারবো।

তিনি আরও বলেন, প্রতি বছর গড়ে সাড়ে ৪ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। যার প্রধান দুটি কারণ চালকের অদক্ষতা ও আনফিট বাস। জনগণের অসচেতনতাও আছে। তবে আমাদের এসব কমিয়ে আনতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনসড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব ড. মো. জিয়াউল হক এবং বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More