ঈদ স্পেশাল চিকেন রোস্ট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঈদের দিন বলেন আর অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে মোটামুটি আমরা সবাই চিকেনের একটা না একটা পদ করেই থাকি। আর বেশির ভাগ সময় সেটা হয় রোস্ট। ছোট–বড় সবাই মুরগির রোস্ট পছন্দ করে থাকে। বাসাতে সহজেই রান্না করা যায় স্বাদের মুরগির রোষ্ট।

আসুন জেনে নেই রেসিপি:-

উপকরণ: মাঝারি সাইজের মুরগি ৩টা, ঘি ১০০ গ্রাম, তেল এক লিটার, জয়ফল বাটা এক চা–চামচ, জৈত্রিক বাটা এক চা–চামচ, আদা বাটা দুই চা–চামচ, রসুন বাটা দেড় চা–চামচ, পোস্তদানা বাটা আধা চা–চামচ, কাঠবাদাম বাটা দুই টেবিল চামচ, কিসমিস এক টেবিল চামচ, আলু বোখারা ৭–৮টি, এলাচি ৪টি, দারুচিনি ৪টি, কাঁচামরিচ ৭–৮টি, টক দই, পেঁয়াজ বাটা এক কাপ, চিনি অল্প, লবণ ১৫০ গ্রাম।

তবে চাইলে আপনার পছন্দ মতো পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন।

প্রণালি: মুরগি রোস্টের মতো করে কেটে লবণ, টক দই, আদা ও রসুন দিয়ে মাখিয়ে রাখুন। কড়াইতে তেল দিয়ে তাতে মুরগির টুকরাগুলো বাদামি রঙ করে ভেজে তুলুন।

এবার কড়াইতে ঘি ও তেল দিয়ে সব রকম মসলা, পেঁয়াজ বাটা, টক দই, চিনি, এলাচি, দারুচিনি, লবণ, বাদাম, আলু বোখারা, কিসমিস দিয়ে কষিয়ে ভাজা মুরগিগুলো রান্না করুন। কষানোর পর মসলাগুলো ভালো করে মুরগির টুকরার গায়ে লেগে মাখা মাখা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে মজাদার রোস্ট।

যূথী/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More