শিরোনাম
দীপ্ত নিউজ
অর্থনীতি

ঈদ উপলক্ষ্যে আসছে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদ উপলক্ষ্যে আসছে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট

এবারও প্রতি বছরের মতো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। এবার আসছে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, আগামী ১৯ মার্চ থেকে নতুন নোট বিনিময় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ও কয়েকটি ব্যাংকের শাখা। আগামী ২৫ মার্চ পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বি‌নিময় করতে পারবে সাধারণ মানুষ। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট সংগ্রহ করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।