শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, দাবি ট্রাম্পের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটির সঙ্গে চলমান যুদ্ধাবস্থার অবসান ঘটেছে।

সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলির‍্যালিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

ট্রাম্প বলেন, আপনারা হয়তো শুনেছেন, আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটিয়েছি। তারা কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে, আর এটিই ছিল আমাদের প্রধান শর্ত।

বক্তৃতার পরবর্তী অংশেও তিনি একই ধরনের মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আজ আমরা ইরানের সঙ্গে বিষয়টি মিটিয়ে ফেলেছি।

তিনি আরও দাবি করেন, আমরা একটি দারুণ চুক্তি করছি। সেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। খুব শিগগিরই মানুষ ঘরে ফিরতে শুরু করবে। বিষয়টি প্রায় সম্পন্ন হয়ে গেছে। আমরা যা চেয়েছিলাম, তার সবই পেয়েছি।

তবে ট্রাম্পের এই বক্তব্যের পর ইরান বা অন্য কোনো সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More