শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ইরানে বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, নিহত ৪০

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় স্কুলটির অন্তত ৪০ শিক্ষার্থী নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাএ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে আল জাজিরা।

ইরনা জানায়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ৪০ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ যৌথ হামলা শুরু হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More