শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ইনভেস্টমেন্ট ব্যাংকার কাজি শাহিদুল হাসান ফরিদ আর নেই

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ইনভেস্টমেন্ট ব্যাংকার কাজি শাহিদুল হাসান ফরিদ আর নেই

বিশিষ্ট ইনভেস্টমেন্ট ব্যাংকার প্রবাসী বাংলাদেশি কাজী শাহিদুল হাসান ফরিদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৪ ডিসেম্বর ইন্তেকাল করেছেন (ইন্না……রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

কাজী শাহিদুল হাসান ১৯৪৬ সালের ১৭ জানুয়ারি নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি কাজী ফার্মস ও দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান ও প্রকৌশলী কাজী রেজাউল হাসানের ছোট ভাই।

১৯৬৬-৬৭ সালে তৎকালীন ঢাকায় সাড়া জাগানো সাহিত্য ম্যাগাজিন ” না” এর প্রকাশক ও নিয়মিত লেখক ছিলেন তিনি। কাজী শাহিদুল বুয়েট থেকে প্রকৌশল বিদ্যায় বিএসসি পাশ করেন। পরে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে এম এস ও এমবিএ ডিগ্রি লাভ করেন।

ওয়াল স্ট্রিটে ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কাজ করেছেন কাজী শাহিদুল হাসান। যুক্তরাষ্ট্রের নির্বাচনের একজন বিশ্লেষক ছিলেন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় দীপ্ত টিভিতে নিয়মিত বিশ্লেষণ করতেন।

কাজী শাহিদুল হাসান মৃত্যুকালে এক সন্তান ও আত্মীয়-স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।