দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

মাগুরায় ইজিবাইকের চাকায় অন্য পেঁচিয়ে লাবণ্য আক্তার কথা(১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ১২ টার দিকে মাগুরা শহরের চৌরঙ্গীর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সে জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামের শফিউল আলমের মেয়ে। নিহত কথা ঢাকার একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল।

নিহতের খালাতো ভাই সালভিন আলম জানান, ‘ঈদে ছুটি কাটাতে ঢাকা থেকে মাগুরায় আসে কথা ও তার পরিবার। নানা বাড়ি শ্রীপুর উপজেলার গোয়ালপাড়ার মজিদ বিশ্বাস এর বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে তার মা রীমা খাতুন এর সাথে ইজিবাইক ভাড়া করে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এর উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মাগুরা সদরের চৌরঙ্গীর মোড় এলাকায় পৌঁছালে ইজি বাইকের চাকায় ওড়না পেচিঁয়ে যায়। এ সময় সে ও কথার মা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুই ভাই এক বোনের মধ্যে নিহত কথা ছিল সবার বড়।‘

মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ শেখ সেকেন্দার আলী বলেন, ‘কিশোরীর মরদেহ সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।‘

 

মোঃ কাশেমুর রহমান শ্রাবণ/পূর্ণিমা/দীপ্ত নিউজ