রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলু-পেঁয়াজের দাম বেধে দিল সরকার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করলো সরকার। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা এবং আলু ৩৫ থেকে ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন এই মূল্য তালিকা ঘোষণা করেন। বৈঠকে কৃষি সচিব উপস্থিত ছিলেন।

সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে। প্রতি কেজি বোতলজাত সয়াবিন ১৬৯ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া প্রতিটি ডিম সর্বোচ্চ ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More