বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আল আকসায় প্রথম তারাবির নামাজে মুসল্লিদের ঢল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফিলিস্তিনে রমজানের প্রথম তারাবির নামাজ পড়েছেন মুসলিমরা। মসজিদ আল আকসায় তারাবির নামাজে অংশ নেন হাজারো মুসল্লি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সরকারি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

গতকাল মঙ্গলবার আল আকসায় প্রথম তারাবিতে ইমামতি করেছেন আলআকসার খতিব শেখ ইউসুফ আবু স্নেইনেহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে, নিরাপত্তাজনিত কারণে আল আকসা মসজিদ চত্বরে উল্লেখযোগ্যসংখ্যক ইসরায়েলি পুলিশও মোতায়েন ছিল।

মঙ্গলবার সন্ধ্যার দিকে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইন রমজানের চাঁদ দেখা গেছে বলে ঘোষণা দেন। তার এই ঘোষণার পর ধর্মীয় বিধি মেনে গতকাল তারাবির নামাজ পড়তে সন্ধ্যার পর আল আকসা চত্বরে জড়ো হন হাজারো মুসল্লি।

আলআকসা মসজিদ প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে অবস্থিত। এক সময় পূর্ব জেরুজালেম মুক্ত ছিল, ১৯৫৭ সালের আরবইসরায়েল যুদ্ধে ইসরায়েল জয়ী হওয়ার পর এ অঞ্চলটি ইসরায়েলের দখলে আসে।

এখনও পূর্ব জেরুজালেম ইসরায়েলের দখলে আছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে জেরুজালেমে মুসলিমদের প্রবেশে ব্যাপক বিধিনিষেধ আরোপ করে ইসরায়েল।

তবে ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে সেসব বিনিনিষেধে খানিকটা শিথিলতা এনেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More