শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
অর্থনীতি

আয়কর রিটার্ন দাখিলের সময় ১ মাস বাড়ল

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আয়কর রিটার্ন দাখিলের সময় ১ মাস বাড়ল

২০২৫–২৬ কর বছরের ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় ১ মাস বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার (২৩ নভেম্বর) সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সময় অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে।

এনবিআর জনসংযোগ কর্মকর্তা মো. আল–আমিন শেখ সংবাদমাধ্যম‘কে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড এক বিশেষ আদেশের মাধ্যমে ২০২৫–২৬ করবর্ষে কোম্পানি ব্যতীত ব্যক্তি শ্রেণির করদাতাগণের আয়কর রিটার্ন দাখিলের সময় ১ মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর নির্ধারণ করেছে।

একই সঙ্গে ই–রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অসমর্থ হলে ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করা যাবে বলে আরও একটি আদেশ জারি করা হয়েছে।

এতে আরও বলা হয়, এ বছর ৬৫ বছর বা তার অধিক বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সকল ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

করদাতার পক্ষে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও এবার অনলাইনে ই–রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারা অনলাইনে রিটার্ন দাখিলে বাধ্য না হলেও পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই–মেইল ঠিকানা ইত্যাদি তথ্য ই–মেইলে পাঠালে তাদের ই–মেইলে OTP ও নিবন্ধন সংক্রান্ত লিংক পাঠানো হচ্ছে। এর মাধ্যমে তারা সহজেই ই–রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে রিটার্ন দাখিল করতে পারবেন।

কোনও রকম কাগজপত্র আপলোড ছাড়াই করদাতারা তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত তথ্য ই–রিটার্ন সিস্টেমে এন্ট্রি করে ঘরে বসেই ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি)-এর মাধ্যমে আয়কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গেই করদাতাগণ স্বয়ংক্রিয়ভাবে অ্যাকনলেজমেন্ট স্লিপ ও প্রয়োজনীয় তথ্যসহ কর সনদ প্রিন্ট করতে পারবেন।

উল্লেখ্য, ই–রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তার জন্য এনবিআর কল সেন্টারের সুবিধা রেখেছে। ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে কল করে তাৎক্ষণিক সমাধান পাওয়া যাবে। এছাড়া www.etaxnbr.gov.bd এর eTax Service অপশন অথবা সারাদেশের কর অঞ্চলে স্থাপিত ই–রিটার্ন হেল্প ডেস্ক থেকে অফিস সময়ের মধ্যে সেবা গ্রহণ করা যাবে।

প্রসঙ্গত, এ বছর এখন পর্যন্ত প্রায় ১৮ লাখের বেশি করদাতা অনলাইনে ই–রিটার্ন দাখিল করেছেন।

এসএ