দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আবারও ‍ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও ‍ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
ছবি: সংগৃহীত

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভারতীয় সময় ভোর ৪টা ৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মাঝারি এই ভূমিকম্পটি ছিল ৪ দশমিক ১ মাত্রার। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পটির উপকেন্দ্র আফগানিস্তানের কোন এলাকায় ছিল সে বিষয়ে কোনো তথ্য জানায়নি এনসিএস। এ পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি খবর জানা যায়নি।

এদিকে, মঙ্গলবার ভূমিকম্প আঘাত হানার মাধ্যমে গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো কেঁপে ওঠল আফগানিস্তান। গত বৃহস্পতিবার ফায়জাবাদে ৬ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। এটির উৎপত্তি ছিল ফায়জাবাদ শহর থেকে ২৬৫ কিলোমিটার দূরে।

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।