শিরোনাম
দীপ্ত নিউজ
পরিবেশ

আবারও বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৭ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও উপ–মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, লঘুচাপের প্রভাবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখছি না। তবে এর প্রভাবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।