সোমবার, মার্চ ৩০, ২০২৬
সোমবার, মার্চ ৩০, ২০২৬

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দুপুর ১টার মধ্যে ঢাকাসহ আশপাশ এলাকায় বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

দুপুর ১টার মধ্যে ঢাকাসহ আশপাশ এলাকায় বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।

সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিতসকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশ এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা সাময়িকভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ায় রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী, দিনের তাপমাত্রা আজ সামান্য কমতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। আজ সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More