ডিজিএফআই সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ওয়ান ইলেভেন-এর অন্যতম কুশীলব হিসেবে পরিচিত ডিজিএফআই সাবেক পরিচালক এবং বরখাস্ত লে. কর্নেল মো. আফজাল নাছের'কে (৬১) গ্রেপ্তার করেছে ডিবি।

ওয়ান ইলেভেন–এর অন্যতম কুশীলব হিসেবে পরিচিত ডিজিএফআই সাবেক পরিচালক এবং বাংলাদেশ সেনাবাহিনী থেকে বরখাস্ত লে. কর্নেল মো. আফজাল নাছের‘কে (৬১) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।

রবিবার (২৯ মার্চ) দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস–এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন।

তিনি বলেন, ‘রাজধানীর মিরপুর এলাকা থেকে বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছের‘কে গ্রেপ্তার করেছে ডিবি। রবিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

উল্লেখ্য, আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআই পরিচালক ছিলেন। তিনি ২০০৯ সালের ৫ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনী থেকে বরখাস্ত হন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়।  ১৯৮৪ সালের ৪ জুলাই আফজাল নাছের বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More