দীপ্ত নিউজ
জাতীয়

প্রধানমন্ত্রীর পক্ষ সংবাদ সম্মেলনে আসছেন আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর পক্ষ সংবাদ সম্মেলনে আসছেন আইনমন্ত্রী

দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২ টায় ফেইসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পোস্টে বলা হয়, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় আইনমন্ত্রী সংবাদ মাধ্যমে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ঘোষনা প্রদান করবেন।

 

এসএ/দীপ্ত সংবাদ