শিরোনাম
হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৪ নভেম্বর ২০২৬
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশে চক্কর দিলো ৫ ভারতীয় ড্রোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশে চক্কর দিলো ৫ ভারতীয় ড্রোন

কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তে বাংলাদেশের আকাশ অভ্যন্তরে ঢুকে এক কিলোমিটার অবৈধভাবে ৫টি ড্রোন উড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮ থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত এ ড্রোনগুলো বড়াইবাড়ী ও বারবান্দা সীমান্তের গ্রামের ওপরে ভারতের কাকদোড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে উড়ানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া।

তিনি বলেন, রাত সাড়ে ৮টায় বাংলাদেশের বড়াইবাড়ী ও বারবান্দা গ্রামের আকাশে ভারতের ৪–৫টি ড্রোন অবৈধভাবে উড়ছিল। এ ছাড়া বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের ওপরও ড্রোনগুলো উড়িয়ে পর্যবেক্ষণ করছে বিএসএফ।’

তিনি আরও বলেন, ভারতের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের সঙ্গে ভারত বৈরী আচরণ করছে। রাষ্ট্রীয়ভাবে এর প্রতিকার চাই’।

সীমান্তের স্থানীয় বাসিন্দা ফারুক মিয়া বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টায় আমাদের গ্রামসহ বিজিবি ক্যাম্পের ওপর দিয়ে ভারত অন্যায়ভাবে ড্রোন উড়িয়েছে। এতে সীমান্তবর্তী সাধারণ মানুষের মাঝে আংতক সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ঘটনাটি আমরা নিশ্চিত হয়েছি। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি এবং জানতে চাচ্ছি তারা কেন এমনটি করেছে। এটা অবশ্যই সীমান্ত আইনবিরোধী কাজ। আমরা এর ব্যাখ্যা চাইছি।

 

এসএ