অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ই–কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই–ক্যাব) সাবেক সভাপতি ও ছোট পর্দার অভিনেত্রী শমী কায়সার‘কে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে রাজধানী উত্তরার ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩ নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, তাঁকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হবে।

শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ–কমিটির সদস্য ছিলেন। এছাড়া ২০২৪–র নির্বাচনে ফেনী–৩ আসনে আওয়ামী লীগের সমর্থন চেয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে আসনটি থেকে মনোনয়ন পাননি তিনি।

গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলেন ১৪ আগস্ট ই–কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই–ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

উল্লেখ্য, ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন শমী কায়সার। তার বাবার নাম শহীদুল্লাহ কায়সার ও মাতার নাম পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই–বোন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More